রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘ইউরোপের কাছে কখনো নিষেধাজ্ঞা তোলার আকুতি জানাবে না রাশিয়া’

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৫৩:১৮

50
  • সংগৃহীত

ঢাকা: পশ্চিমারা নিজ থেকেই দেয়াল তুলে সম্পর্ক ছেদ করলেও রাশিয়া কখনোই ইউরোপের পিছু ছুটবে না কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আকুতি জানাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে আয়োজিত 'ইস্টার্ন ইকোনমিক ফোরাম' (ইইএফ)-এর এক বিশেষ বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কখনোই ইউরোপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি বা পারস্পরিক সম্পর্কের মাঝে কোনো দেয়াল তোলেনি বরং একক সিদ্ধান্তের ভিত্তিতেই এই দূরত্ব তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা দেশগুলো ভেবেছিল তাদের সঙ্গে বিগত বছরের পারস্পরিক সহযোগিতা রাশিয়ার জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো ক্ষমা চেয়ে তাদের দুয়ারে ফিরে যাবে। তবে ইউরোপীয়দের এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটবে না।

সের্গেই ল্যাভরভ আরও স্মরণ করিয়ে দেন যে, রাশিয়ার নিজস্ব জাতীয় মর্যাদা ও আত্মসম্মানবোধ রয়েছে এবং কারো অনুকম্পার ওপর নির্ভর করে রাশিয়া চলে না। ইউরোপের সদিচ্ছার ওপর মস্কো বিন্দুমাত্র নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার পর্যাপ্ত বন্ধু ও অংশীদার রয়েছে যারা পূর্ণ সদিচ্ছা ও সততার সাথে সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে রাশিয়ার সাথে সৎ ও সুসম্পর্ক বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র: তাস

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers