বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

নিউজজি ডেস্ক ৫ অক্টোবর , ২০২৬, ১৫:৪২:৫৭

209
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ঢাকা: ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। আলোর সাহায্যে জীবন্ত মস্তিষ্কের স্নায়ুকোষ (নিউরন) সক্রিয় ও নিয়ন্ত্রণ করার বৈপ্লবিক প্রযুক্তি ‘অপটোজেনেটিক্স’ উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে এই নোবেল পুরস্কার পেয়েছেন তারা।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  নোবেল পুরস্কার কমিটির ওয়েবসাইট nobelprize.org  ও ইউটিউব চ্যানেলে নোবেলবিজয়ীর নাম সরাসরি সম্প্রচার করা হয়।

নোবেল বিজয়ীরা হলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডেইসারথ, জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের পিটার হেগম্যান এবং জার্মানির ওয়ার্জবার্গ বিশ্ববিদ্যালয়ের গেয়র্গ নাগেল। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসাবিজ্ঞান শাখায় তাদের নাম ঘোষণা করে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, শৈবাল থেকে সংগৃহীত বিশেষ আলোক-সংবেদনশীল প্রোটিন (চ্যানেলরোডপসিন) ব্যবহার করে স্তন্যপায়ী প্রাণীর নির্দিষ্ট স্নায়ুকোষে আলোর মাধ্যমে উদ্দীপনা তৈরি ও নিয়ন্ত্রণের কৌশল দেখিয়েছেন এই তিন বিজ্ঞানী। তাদের আবিষ্কৃত ‘অপটোজেনেটিক্স’ পদ্ধতি স্নায়ুবিজ্ঞান ও মস্তিষ্কের কার্যপ্রণালি বিশ্লেষণে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে। মানব মস্তিষ্কের জটিল রোগ—যেমন পারকিনসনস, আলঝেইমারস, বিষণ্নতা ও অন্ধত্ব নিরাময়ের নতুন চিকিৎসা পথ উন্মোচনে তাদের এই মৌলিক গবেষণা যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বিজ্ঞানী পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল এককোষী শৈবালের ভেতর আলো শনাক্তকারী প্রোটিনের সন্ধান পান। পরবর্তীতে কার্ল ডেইসারথ সেই গবেষণাকে এগিয়ে নিয়ে ইঁদুরের জীবন্ত মস্তিষ্কে অপটিক্যাল ফাইবার বা তারের মাধ্যমে আলো ফেলে সুনির্দিষ্ট নিউরন কোষ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এ যুগান্তকারী অর্জনের জন্য নোবেল পদকের পাশাপাশি বিজয়ী তিন বিজ্ঞানীর মাঝে সমভাগে ভাগ করে দেয়া হবে অর্থ পুরস্কার। প্রতিবছরের মতো আগামী ১০ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পদক তুলে দেয়া হবে।

প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর থেকে তাঁর নামে এবং রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

১৯০১ সালে জার্মান জীববিজ্ঞানী এমিল ফন বেরিং ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে কার্যকর সিরাম থেরাপি বিষয়ে গবেষণার জন্য প্রথম লোবেল পুরস্কার লাভ করেন।

১৯২৩ সালে জি. ব্যানটিং সবচেয়ে কম বয়স অর্থাৎ ৩১ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। ১৯৬৬ সালের পেটন রুস সবচেয়ে বেশি বয়স অর্থাৎ ৮৭ বছর বয়সে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।

নিউজজি/ এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers