শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ডেমোক্রেটদের জয়ে কমল তেলের দাম

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১০:৪৬:৪৭

68
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় জয়ের পর এশিয়ার বাজারে তেল ও ডলারের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। নির্বাচনের এই ফলাফল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। এর প্রভাবে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য এক রাতেই প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। গত ছয় বছরের মধ্যে এটি তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। খবর রয়টার্সের।

জ্বালানি তেলের দাম কমার বিপরীতে বন্ড মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে দুর্বল হয়েছে মার্কিন ডলার। অন্যদিকে, ডেমোক্রেটদের নবায়নযোগ্য জ্বালানিতে সমর্থন বাড়ানোর প্রত্যাশায় সৌর জ্বালানির সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

কঠোর প্রবিধান ও নিয়মনীতির আশঙ্কায় এশিয়ায় ডেটা সেন্টার কোম্পানি এবং তাদের সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন ঘটেছে। টেক্সাস ও জর্জিয়ায় ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ চেয়ে প্রচারণা চালানো ডেমোক্রেট প্রার্থীরা জয়লাভ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধিতে সাময়িক ধীরগতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির উচ্চ মূল্যের কারণে রিপাবলিকানদের পরাজয় ঘটেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এটি যুদ্ধ অবসানের পথ সুগম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers