শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

বিদেশ

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০

নিউজজি ডেস্ক ৫ নভেম্বর , ২০২৬, ১৪:১১:৪৩

69
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার চালানো হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৩০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জানান, হামলায় নিহত কয়েকজনের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর আলজাজিরার

সোমবার (২ নভেম্বর) অঞ্চলটির কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে কয়েকটি বোমা ফেলে রুশ বাহিনী। ভবনটি স্থানীয় বাসিন্দাদের সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইউক্রেনের দাবি, প্রথম হামলার পর মানুষ যখন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন, তখন সেখানে দ্বিতীয় দফায় হামলা চালায় রাশিয়া।

নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers