বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

সাহিত্য

রাজিয়া সুলতানা নুরিনের দুটি কবিতা

রাজিয়া সুলতানা নুরিন ১৯ মে , ২০২৫, ১৩:৪৯:১১

966
  • রাজিয়া সুলতানা নুরিনের দুটি কবিতা

১.

দরজা খুলে চলে যাবো সমুদ্রে

 

এমন রোদ দুপুরের দিনে

হাঁটাপথ তুমি দৌড়ে যেতেই পারো।

যদি ঘুমাও

যদি পাখি ডাকে

যদি অযথা জন্মায় অনেক মানুষ

যদি এমন ঘোর দুপুরে

মরমী গানের মায়া ছেড়ে গ্রাম ছাড়ে কোনো পা ভাঙা চড়ুই।

তবে সেইসব শীতের রাতে এরচে বেশি অপরাধী কী দৃশ্য দাঁড়ায়।

তবু যদি ভাতঘুম হয়,

আজানের সঙ্গেই বাজে শাঁখ

যদি ভিড় হয় জানলায়

তবে দরজা খুলে চলে যাবো সমুদ্রে।

কারণ বিদায়বেলায় আমার সঙ্গে যাবে কেবল এক পরম বন্ধুহীনতার ভিড়, এক করুণ শব্দহীনতা।

 

 

২.

আমি জানি আমিই ভুল

আমি জানি আমারই হেরে যাওয়া ভালো ।

আমিও চাই তুমিই জিত,

আমার তোমার দুইজনেরই উদ্দেশ্য এক-

 

কিন্তু আমি চাইলাম আমার হেরে যাওয়ার দুঃখটাও তোমার হোক । যেমন তোমার জিতে যাওয়া কিছুটা আমারও।

 

প্রচণ্ড অভাবে, প্রচণ্ড আনন্দে যদি তুমি আমি এক না হই যদি গলায় ছুরি ধরা আর জড়িয়ে ধরা এক করে দিতে না পারি তবে যুদ্ধ আর প্রেম দুই থেকেই-বিদায় বন্ধু।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers