মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য

এ বসন্তে কবিতারা

প্রজ্ঞা চন্দ ২১ আগস্ট , ২০২৬, ১২:৩৩:৪২

287
  • এ বসন্তে কবিতারা

অপ্রত্যাশিত এক বসন্তে,

তোমার আসবার মতো করেই গতকাল একখানা

পত্রিকা থেকে কবিতার ফরমায়েশ এলো।

কিন্তু যা স্বয়ম্ভু তাকে আমি তৈরি করি কোন বলে!

প্রেম ও কবিতায় এ এক আশ্চর্য মিল!

 

লিখতে বসে ভাবলাম,

ভীষণ সরল করেই লিখবো।

প্রতিটা শব্দ, উপমা, রূপক হবে এর ভীষণ সরল,

কিন্তু পারলাম কই,

যেমন করে নাগরিক জটাজুটে

সারল্যের তপস্বী হয়ে উঠতে পারিনি;

যেমন সরল করে তোমায় বলা হয়ে ওঠেনি

“ভালোবাসি”।

 

তেমন করে কবিতার শব্দগুলোও

সহজ আনন্দে গড়ে উঠতে পারেনি।

লিখতে বসলে মন ও মস্তিষ্ক সমানতালে

বিদ্রোহ করে বসে;

কীভাবে নাগরিক সংকট সংক্ষোভ

কাটিয়ে তুমি পুজো করবে সারল্যের,

কীভাবে হবে তোমার হাতে আনন্দের পৌরোহিত্য,

তরল স্নেহের তপস্যা!

 

সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি ধূসর রঙের একঘেঁয়ে দালানে

আনন্দ রঙের ভাটা পড়ে,

ছিন্ন বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারে বাধা পড়ে সুরের সংকল্প,

প্রেমের প্রতিশ্রুতি।

তুমি আর আমি তেমনি নাগরিক ধুলোবালি

নাকে মুখে গুঁজে,

যান্ত্রিক শব্দে-গন্ধে  মিশে আরো ধূসর থেকে ধূসরতর হয়ে

পালিয়ে বেড়াতে চাই,

নগর কিংবা জীবন থেকে!

যেমন করে কবিতারা মেশে বিদগ্ধ তাত্ত্বিকের তত্ত্বের জালে

চর্বিত জঞ্জাল হয়ে,

কিংবা পালায় সামান্য অমনোযোগের অভিমানে!

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers