বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শুভাশীষ তালুকদারের কবিতা, ‘মন সাধনে দেহতরী’

শুভাশীষ তালুকদার জানুয়ারি ২৪, ২০২৩, ১৫:১০:৫৩

953
  • শুভাশীষ তালুকদারের কবিতা, ‘মন সাধনে দেহতরী’

কামিনী কাঞ্চন পোষে মন

দেহ চলে দেহের ঢালে

বিজলির ঝলকানো যেমন

মেঘের বুকে গর্জন তুলে।

 

চোখের নেশা বড্ড মাতাল

মনের নেশা কামুক জোঁক

এমন মনে চলে ফিরে

কামনার এক বিষাক্ত পোক।

 

শরীর চলে তার নিয়মে

মন চলে উথালপাতাল

কামুক ফুলে গন্ধ ছড়ায়

মন যমুনায় তুলে পাল।

 

মনের জোয়ার কামুক স্রোতে

উজান গাঙে তুফান তুলে

পথ ভুলে কুপথে চলে

সাধক মনে সাধনা ভুলে।

 

মনের সাধন বড্ড কৃপণ

চলার পথে নষ্ট যেমন

কামুক চাবুক চলে দেহে

সকাল বিকেল ইচ্ছে মতন।

 

মন সাধনে দেহতরী

ইচ্ছে মতো চলে

দেহের নাবিক তরী চালায়

মনের কথা বলে।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers