বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রেদওয়ানুল ইসলামের কবিতা, ‘আমরা বাংলাদেশ’

রেদওয়ানুল ইসলাম ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৫৯:৩৭

3K
  • রেদওয়ানুল ইসলাম

গ্রাম বাংলার কৃষক আমি জমি হবে বিঘা চার

সাদামাটা এই জীবনধারায় অন্ন জোগাই সবার;

অম্লান গ্লানির রেশ কাটিয়ে সোনার ফসল আসে

যেন উঠান ভরা সোনার খনি বাংলার ছবি ভাসে।

 

কামার কুমার জেলে তাঁতি কতলোক কত পেশা

মৃদু বাতাসে মিলিয়ে যাই আমরা দেশের ঊষা ;

বাসন-বাটি তাঁতে কাপড় জেলের জালে মাছ

ষড়ঋতুতে হরেক উৎসব সবাই হিরের কাঁচ।

 

শিক্ষক আমি ডাক্তার আমি কিংবা ব্যারিস্টার

সুখে দুখে স্লোগান মুখে মানুষ ভাই সবার ;

হরেক কাজের কাজী তবে সবাই মিলে বেশ

একাত্তরে স্বপ্ন দেখা আমরা বাংলাদেশ।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers