বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাশেদ শাওনের কবিতা ‘উছলে পড়া আলো’

রাশেদ শাওন ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১৭:১৩:০৫

530
  • রাশেদ শাওনের কবিতা ‘উছলে পড়া আলো’

উছলে পড়া আলোয় দেখা

কোন সে প্রিয় মুখ

ভাবতে ভাবতে চলতি পথে

থমকে দাঁড়ায় সুখ

শিশির ভেজা নরম ছায়া

হিজল বনে হলদে হাওয়া

পাখির কূজন কোমল চলা

খেমটা নাচে ফাগুন মায়া

তরতরিয়ে চলছে সময়

নিরাশার এক কল্প ছবি

বেতাল রম্য লিখছে‌ কবি

তেল চকচক চুলের সিঁথি

তিন কন্যার কাহিনীচিত্রে

নিপুণ চালে অশ্ব হাঁটে

আড়াই ঘরের জটিল প্যাচে

আড়াল খোঁজে পটের রাণী

সোনায় ধোয়া সূতি শাড়ি

পলাশ ফুলে গাঁথা মালা

সখি’র চোখে স্বপ্ন অপার

কেউ রাখে না খোঁজ

আহা! সখি’র জীবন তো নয়

সরল সোজা, মুখ লুকানো শোক

কেউ দেখে না অন্ধকারের ক্ষোভ

কর ক্ষমা, আমার চোখেও লোভ

মানব জনম রসাতলে

স্বপ্নগুলো গুমড়ে কাঁদে

থমকে দাঁড়ায় সুখ সখি, তোমার

আলোয় দেখা মলিন প্রিয় মুখ

ফাগুন মায়া ।

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers