বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

কিন্তু তুমি......!

উজ্জ্বল দত্ত ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১৫:০৪:০৫

807
  • কিন্তু তুমি......!

আজ আমি আমার মত করে ভাবতে পারিনা

এই ভরা ফাল্গুনে আপন করে

মনের কথা কাউকে বলতে পারিনা,

এ যে কতটা কষ্টের দাবানল

জ্বলছে খুবলে খেতে আমার বুকের আষ্টেপৃষ্টে

ঠিক ধারনা করতে পারবেনা!

 

দেখার মাঝেও যে ভুল থাকে হউকনা স্ব চোখ দেখা

পৃথিবীর এ প্রান্ত থেকে আমার চারপাশের দৃষ্টি ছড়িয়ে,

যা দেখেছি এতকাল তার সবকিছুতেই পরিপূর্ণ

ছলনার মায়াজ্বালে ছিল বন্দী।

 

আমি আমাকে জানতে চেষ্টা করেছি

কিন্তু তুমি?

তুমি কি তোমাকে আজও চিনতে পেরেছ?

নাকি কল্পলোকের কল্প কাহিনীতে মজে আছো?

তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি,

বলতে পারিনি ধৈর্যের পরিক্ষায় পরিক্ষা দিয়েও

ভালবাসার বন্দী দেয়াল খুলে দিতে।

 

পরাজিত সৈনিকের মত ফ্যাল ফ্যাল চোখে

তাকিয়ে থাকা ছাড়া তখন আমার কিছুই ছিলনা,

ভালথেকো আমার ভালবাসা তোমার মত করে,

জেনেও না জানার ভ্যান করে বসন্তের এই দিনে!

আর আমার না বলা ভালবাসার কথারা

থাকনা আমার কাছে, আমার মত করে,

এই সুন্দর পৃথিবীর ক্ষুদ্রশালায়।

 

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers