বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

উজ্জ্বল দত্ত’র কবিতা ‘ভেবেছিলাম’

উজ্জ্বল দত্ত ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১৪:২৬:০৩

712
  • উজ্জ্বল দত্ত

ভেবেছিলাম আজ আর

লিখব না তোমাকে নিয়ে কোনাে

বসন্ত বেলার বর্ণীল কবিতা!

হেঁটে বেড়াব না

তোমারি হাতে হাত রেখে,

স্বপ্নের প্রাচীর থেকে বেড়িয়ে সারাদিন

পৃথিবীর শিল্পকলায়।

 

হয়ত তোমারি জন্য

অপেক্ষায় ছিল,

সুন্দর একটা বিকেল,

পাগলা হাওয়ায় রাঙানো উদাসীন

শিমুলের পলাশি প্রান্তর!

 

ক্লান্তির ছাপ দু’চোখ স্পর্শ করলো

বুঝলাম ভালোলাগা,ভালোবাসার অনুভূতি,

কেন লাল হয় বসন্তবেলার ফাল্গুন

কেন ছুঁয়ে যায় অজান্তে,

স্বপ্নময় দু’চোখ স্বপ্ন ছায়ায়।

 নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers