বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা, ‘ফুলপরী,অনন্তের অগ্নিশিখা’

শহীদুল্লাহ ফরায়জী ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৯:১৬:২৬

868
  • শহীদুল্লাহ ফরায়জী

 

( উৎসর্গ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ফুলপরী খাতুনকে )

 

বিশাল শক্তিমত্তা নিয়ে—

ভয়ে ডুবে থাকা নতজানু সময়

জাগ্রত নীতিবোধে গুঁড়িয়ে দিয়েছে,

পেশির সাম্রাজ্যে আক্রমণ ও

অত্যাচারীর দর্পিত আস্ফালনের

বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে

দুঃসাহসী চেতনায়

শিক্ষার্থীদের দুঃস্বপ্ন

ধ্বংস করেছে, ফুলপরী।

 

সময়ের পরশপাথর,

সন্ত্রাস বা আগ্নেয়গিরির গহ্বর

অত্যাচারীর রাজদন্ডের বিরুদ্ধে

অবিকম্পিত চিত্তে

প্রতিরোধের উজ্জ্বল তরবারি, ফুলপরী।

 

অন্যায়ের প্রতিবাদে সার্বভৌম

যদি তোর ডাক শুনে

কেউ না আসে

একলা চলার সারথি

প্রচণ্ড নিগ্রহ দুর্দশা ভোগান্তি

মোকাবিলা করার দ্রুতগতি, ফুলপরী।

 

আতঙ্কিত ভীত সন্ত্রস্ত

বিচ্ছিন্ন ভীরুদের বিপর্যয়ে

মানবিক শিরস্ত্রাণ পরে

সাহস ও বীরত্বে

নির্ভয়ে মৃত্যুর আগমন

উপেক্ষা করে

অবিসংবাদিত ন্যায়বিচারের

পক্ষে দাঁড়ায়, ফুলপরী।

 

যেখানে বাকস্বাধীনতা অপরাধ,

সত্য উচ্চারণে হুমকি

রাষ্ট্রীয় গোয়েন্দার অহরহ নজরদারি,

ব্যক্তিগত গোপনীয়তায় আড়িপাতা,

বিবেকের সূর্য পলায়নরত

কবিরা পিঞ্জিরাবদ্ধ পদকের খাঁচায়

সেখানে আকাশ থেকে ঝরে পড়া

কালের ঈগল পাখি, ফুলপরী।

 

লড়াকু বীরদের প্রতিচ্ছবি

আবহমানকালের সংগীত

অপরাজেয় শক্তি ও

অনন্তকালের বজ্রধ্বনি, ফুলপরী।

 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers