বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রেজা রিফাত আলমের কবিতা ‘হিমালয় হয়ে জন্মেছিলাম’

রেজা রিফাত আলম ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১৫:২৪:২৪

939
  • রেজা রিফাত আলম

না, আমি তোমাকে কখনো খুঁজতে যাইনি।

না চেয়েছি অন্য কারো নরম রোদে লুটিয়ে পড়তে।

এই ঘূর্ণায়মান পৃথিবীতে সূর্য যতবারই উঠুক,

তবু আমি ঠায় দাঁড়িয়ে থাকি স্থির চিত্রে! 

কিছুটা দ্বিধা হলেও আমি বাঁচি অচল শামুকে,

মানুষের সামনে ঝুঁকার কৌশল আমি শিখিনি।

আকণ্ঠ তৃষ্ণায় কাতর থেকেও আমি জানি

সমুদ্রের সামনে দাঁড়িয়ে

জল ভিক্ষে চাওয়ার অভ্যাস আমার নেই!

 

কেউ না জানুক তবু তুমি একদিন জানবে—

মুহূর্তকালের জন্য হলেও আমি হিমালয় হয়ে জন্মেছিলাম!

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers