বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মাহবুব আলম জয়ের দুটি কবিতা

মাহবুব আলম জয় ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৫:২৫:৩৭

724
  • মাহবুব আলম জয়

১.

 

তোমার সারাবেলা

 

তুমি ভাঙ্গো গড়ো,নিত্য খেলো

নিত্য  করো হেলা

রংধনুর ওই নানান রঙে

তোমার সারাবেলা।

 

তুমি স্বপ্ন আঁকো, স্বপ্ন বাঁধো

স্বপ্ন দেখাও দূরে

তুমি আপন আলয় চিনেও কেন

থাকো না ওই নীড়ে।

 

তুমি ঝড় তুফানে রোজ বিকালে

কোন পাতালে, মন মাতালে

 অমৃত করো সুখ।

তোমার সারাবেলা জুড়ে

ভরে আমার বুক।

 

২.

 অধিকার

 

যেতে চাও,যাও

আমি ফেরাবো না তোমাকে

যেখানে তোমার মনের তৃপ্ত বাসনা

তোমাকে হাতছানি দেবে,তুমি যাও...।

যাওয়া তোমার অধিকার

আমি নির্বাসিত মানুষ,

আমারও অধিকার আছে,

কিন্ত তুমি অধিকার নহে দিয়েছো ধিক্কার!

 

কে কাকে অধিকার দেয় বলো,

একবার খুঁজে দেখেছো কি,

তোমার কাম্য অধিকার গুলো

আলোর পথের পথিক কিনা...

নাকি কেবলই অন্ধকার গহীনে

তুমি আনমনা হৃদয়ে  স্বপ্ন চাষে ব্যস্ত...।

পাঠকের মন্তব্য

নাম: Muhammad Ashraful Alam
২০২৩-০৩-০২ ০০:১৪:৩১
মন্তব্য: সুন্দর হয়েছে ৷

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers