সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

নিগার শামীমার কবিতা ‘তথাপি আমি রই’

নিগার শামীমা মার্চ ৮, ২০২৩, ১৭:৪৮:১০

893
  • নিগার শামীমার কবিতা ‘তথাপি আমি রই’

হয়তো আহামরি কেউ নই

তথাপি রোজ রোজ আমি রই,

পানতা হাড়িতে শেষ তলানি হয়ে রই

আমি তো রই রোজ রোজ রই

আমি তো সই রোজ রোজ সই,

জমে যাওয়া পুডিং-এর বাটি 

স্বাদ হয়ে মজে আছি আমি 

রোজ সকালে নাস্তায়,বাঁসি -

বাসনে হাত দিয়ে ভাবি এই আমি,

আমিই তো রই অজস্র না পাওয়ার ব্যথায়

আমিই হারাই-রোদের ঠিকানায় 

চাঁদকে যেমন-মেঘে ঢেকে যায়

অমাবস্যার ঝড়ের রাতেও হারাই,

আমি-ই পথের পাশে ঝোপ-ঝাড়ে

পাতার ফাঁকে চাঁদ যেমন উঁকি মারে

লতা হয়ে ভয় আমায় জড়িয়ে ধরে,

ভয় পাই না। আমি তো ডরাই না 

রোজ দেখি জলের ভেতর আয়না 

চোখ থেকে দু-ফোঁটা জল গড়িয়ে যায়

জলের ভেতরে আয়নাটা ফেটে যায়

মুখ লুকিয়ে কাঁদি বারোমাস কেটে যায় 

তারপর আরও বারো বছর পেরিয়ে যায়

আর কোন চকচকে আয়নায় মুখ দেখা হয় না,

কত দিনরাত আর ঝড়-বাদল বয়ে যায়

তবু এ জীবন আমার হয় না। আমার হয় না।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers