বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

'মানুষ' কবে হবো

শহীদুল্লাহ ফরায়জী মার্চ ১৭, ২০২৩, ১১:০৪:২৩

723
  • 'মানুষ' কবে হবো

ধার করা জ্ঞানে

জ্ঞানী হলাম 

বিস্ময়কর অভিজ্ঞতায়

দার্শনিক হলাম

তারপর মানুষ কবে হবো?

 

 

ধর্মের পরিচয়ে মসজিদ,

মন্দির, গুরুদুয়ারায় গেলাম

শুধু 'মানুষ' পরিচয়ে

পরিচিত হবো কবে

অনির্বাণ আলোক শিখায়

পরিণত হবো কবে?

 

অপ্সরীর রূপে

ডানা ঝাপটিয়ে

লোভের কারবারি হলাম,

কিন্তু ভেদ পার্থক্য মুছে

মানুষের মত মানুষ

হবো কবে?

 

অন্যায়ে, ক্রসফায়ারে

বীরত্বের পদক পেলাম

আত্মশোধনে সাধু পুরুষের

তকমা পেলাম

অথচ 'মানুষ' হিসেবে

কোন পদচিহ্ন নেই আমার।

 

অগণিত মাটি খুঁড়ে

হীরকের অনুসন্ধান করি

অথচ 'করুণা' কুড়াতে

হৃদয় খুঁড়ি না,

বিবেকের আয়নায়

কোনোদিন মুখ দেখি না।

 

কত বড় মাপের হলাম

আকাশ ছোঁয়া উচ্চতার

উপকরণ হলাম

'মানুষ' হিসেবে আবর্জনার

স্তূপেই রয়ে গেলাম।

 

পাখি উড়ে যাবে

আপন মহিমায় নীরবে

দেহখাঁচা ছিন্নভিন্ন হয়ে

বিলীন হবে,

মানুষ হবো কবে?

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers