বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

ইউসুফ মাহমুদ সংগ্রামের কবিতা ‘মুক্তিযুদ্ধ’ 

ইউসুফ মাহমুদ সংগ্রাম মার্চ ২৬, ২০২৩, ০১:১০:৩৬

829
  • ইউসুফ মাহমুদ সংগ্রামের কবিতা ‘মুক্তিযুদ্ধ’ 

আমি আজ মুক্ত বাঙালি

সেদিনের সাড়ে সাত কোটি বাঙালির প্রতিনিধি।

যারা ঘুমিয়ে রইলো এই কালোরাতে

যারা স্বপ্ন দেখেছিলো জ্যোৎস্না রাতের

যারা বুকে বেঁধে নিলো খুন

পাহাড়ের মতো উন্নত মম শীরে

তারা হয়তো আজ কেহ কেহ চলে গেছে

চলে যাবে ধীরে ধীরে।

আমিও তাদের মতোই হতাম

তিরানব্বই হাজার লাশ গুনে নিতাম।

আমার মায়ের কান্না বাবার অসহায় চোখ

বোনের ছেঁড়া শাড়ির আঁচল ভেসে উঠে

ওদের সাথে জারজ কতক সব নিল লুটে।

বঙ্গবন্ধু তোমার কথার মর্ম হয়তো বুঝিনি সেদিন

আসলেই কালক্ষেপণে তুমি বুঝে নিলে-

ওদের কূটকৌশল, হীন চক্রান্ত, ফন্দি যত

তাই সাতই মার্চে ঘোষণা এলো স্বাধীনতার

যা বাংলার প্রতিটি ধূলিকণা জানে,

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, 

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

কয়জনই বুঝেছিল এই কথার মানে?

বলেছিলে কতটা নিষ্ঠুর সত্য কথন

আজ প্রতিটি বুকে শোনা যায় তোমার ভাষণ।

আমি যদি হুকুম দেবার না ও পারি!

এটাই তোমার দর্শন, বুঝে বা কয়জন!

আসলেই আর পারনি হুকুম দিতে

লিখিয়াছ রাত জেগে মুক্তির ঘোষণা

পারলে না হয়তোবা নিজ মুখে পড়িতে।

তুমি রাজনৈতিক ছিলে যতটা না

তারো বেশি ছিলে দার্শনিক

তুমিই কেবল দিকভ্রান্ত জাতির ঐক্যের প্রতীক।

আমিও মুক্তিযুদ্ধ করতাম, মুক্তিযোদ্ধা হতাম।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers