বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মৌসুমী আচার্যের কবিতা ‘অবিক্রীত স্বপ্ন’

মৌসুমী আচার্য মার্চ ৩১, ২০২৩, ১২:০৭:৫২

834
  • মৌসুমী আচার্যের কবিতা ‘অবিক্রীত স্বপ্ন’

মৃত নদীর উপকথা জানে

অস্থিমজ্জার পরিচয়।

সুরঞ্জনার স্বপ্নের চাষ

শর্তের চাপে থমকে রয়।

কোলাহলে নৈঃশব্দের লালসা

জেগে ওঠে লজ্জাহীনতায়।

চেনা মুখ সামনে এলে

অচেনা ঠেকে পরিচয়,

সে মানব গেছে ভুলে

জিজ্ঞেস করার অধিকারও

অর্জন করতে হয়।

ভীষম কোলাহলে জোড়া শঙ্খচিল

ভেসে যায় অজানায়।

ভানধরা এ পৃথিবীতে 

সে স্বপ্ন বেঁচতে রাজী নয়।

কাদেরাবাদ হাউজিং 

মোহাম্মদপুর,ঢাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers