বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘সত্যের হাতে হাতকড়া’

শহীদুল্লাহ ফরায়জী এপ্রিল ৩, ২০২৩, ১৪:২৫:৩৮

728
  • শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘সত্যের হাতে হাতকড়া’

আমি সাক্ষ্য দিচ্ছি-

যাহা বলিব সত্য বলিব 

সত্য বিনা মিথ্যা বলিব না।

কালের আবর্তে

সত্য বহুদূর,

কৌশলগত ব্যবহারে

সত্য আর অর্থবহ নয়

সত্য, এখন গুরুত্বপূর্ণ সমস্যা।

সত্য অবিরাম বিকি-কিনি হচ্ছে

সত্য হুমকি পাচ্ছে

সত্যকে ভীতি প্রদর্শন করা হচ্ছে

সত্যের এখন 

ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা।

সত্যের মহাপ্রলয় ঘটে গেছে

সত্য অনৈতিক, 

সত্য ধ্বংসাত্মক, মর্মান্তিক

সত্য পরিপূর্ণভাবে ভীতসন্ত্রস্ত।

সত্য এখন

অত্যাবশ্যকীয় 'পরমাণু সন্ত্রাস'

'ঘৃণিত বোমা'

সর্বতোভাবে অনিয়ন্ত্রিত ও উচ্চঝুঁকিপূর্ণ।

সত্য এখন

দুঃস্বপ্ন, আতঙ্ক,

বহিরাগত এবং উদ্বাস্তু

অবৈধ দখলকৃত,

সত্যের জন্য

বিরামহীন শোকসংগীত বরাদ্দ।

সত্যের উপর

অত্যাধুনিক নজরদারি 

মতাদর্শগত চেতনার

আকর্ষণীয় হুকুম জারি।

প্রতিপক্ষের কাজ ও কর্তব্য

সত্যের হাতে হাতকড়া পরানো,

সত্যের বিরুদ্ধে

অহরহ প্রমাণহীন কুৎসা রটানো।

মিথ্যার স্বর্গরাজ্যে

এখন সত্যকে বন্ধক রেখেছি।

faraizees@gmail.com

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers