বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

খান মুহাম্মদ রুমেলের কবিতা ‘পৃষ্ঠাজুড়ে কান্না’

খান মুহাম্মদ রুমেল এপ্রিল ৯, ২০২৩, ০০:০৪:৪২

833
  • খান মুহাম্মদ রুমেলের কবিতা ‘পৃষ্ঠাজুড়ে কান্না’

স্বাপ্নিক মোহময় ঘোরগ্রস্ত সিদ্ধার্থ!
তার শিয়রে দাঁড়াও তুমি 
তাকাও পরম মায়ায়, চোখ রাখো চোখে 
তিনি দেখেন সুনীল আকাশ 
দৃষ্টি নিবদ্ধ তার পূর্ণিমার জোয়ারে!
তুমি সুধাও- গোপন কোনো কথা 
তিনি নিরুত্তর!
 
ঘুরে ঘুরে তার পায়ের কাছে যাও 
আঙুলে রাখো প্রণতি তোমার!
তবুও কোনো সাড়া নেই তার!
তিনি অপেক্ষায় থাকেন গৃহত্যাগী জোছনার!
পদ্মভাসা চোখে তার রাজ্যের নির্লিপ্ততা!
 
মাঝে মাঝে তোমাকে মনেহয় নিরুত্তাপ বুদ্ধ!
তোমার পথ চেয়ে থেকে থেকে শূন্য হয়ে যাই 
বিরামহীন বেদনায় পুড়ে পুড়ে দেখি-
পৃষ্ঠাজুড়ে কেবল কান্না আঁকা!

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers