বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সঞ্জীবন চক্রবর্তীর কবিতা ‘রক্তিম প্রেম’

সঞ্জীবন চক্রবর্তী এপ্রিল ১১, ২০২৩, ১৪:৫৩:৪৫

6K
  • সঞ্জীবন চক্রবর্তীর কবিতা ‘রক্তিম প্রেম’

আর লাল মোড়কে আবৃত ভালোবাসা দেবো না প্রকৃতিকে;

দ্যাখো, পৃথিবীটা রক্তলাল হয়ে আছে দ্যাখো!

সূর্যমশাই রেগেমেগে অস্থির হয়ে আছেন।

আর তাই মাটির বক্ষদেশ উত্তপ্ত দারুণ তাপে;

বরফ গলছে প্রচণ্ড দাবদাহে!

মরুভূমি রূপ নিচ্ছে সবুজ চারিপাশ,

হাহাকারে ধ্বনিত সমস্ত বায়ুমণ্ডল, বন্ধুপ্রতিম সকল প্রাণ;

যেনো চৈত্রের দাবদাহ বইছে সমতল জুড়ে বারোমাস।

কিছুটা প্রাকৃতিক নিয়মে, আর বাকিটা মানবসৃষ্ট গেঁড়াকলে।

প্রতিনিয়ত বেড়ে উঠছি অসহ্য এক পরিস্থিতির মধ্য দিয়ে,

তাই অনুভূতিহীন সৃষ্টির শ্রেষ্ঠ'রা।

আমি সবুজে মুড়ানো ভালোবাসা দেবো-

খুব করে চাইলে প্রেম দেবো, যতটুকু চাও হে প্রকৃতি।

লাল গোলাপ কিংবা রক্তে রাঙানো

কোনও ফুল দিয়ে নয় কিন্তু!

হাজারো-লক্ষ বৃক্ষের সমারোহে

সবুজ যেখানে ছেয়ে গেছে-

সেখানে যাবো তোমাকে নিয়ে!

যাবো চোখ যতদূর যায়-

হয়তোবা বিলীন হয়ে যাবো মহাকালে

কিংবা সবুজের মহাদেশে!

আমি হৃদয়ের সমস্ত প্রেম ছড়িয়ে দেবো সবুজে,

যেনো তুমি চাইলেই নিতে পারো

যখন তখন, যতখানি প্রয়োজন।

ফলাফল?

নির্মল প্রেম হবে-

সজীব চোখের দৃষ্টি পড়বে সমস্ত সৃষ্টিজুড়ে,

আর আমরা শীতল হবো,

চোখজুড়ে ঘুম দেবো,

বিশুদ্ধ অক্সিজেন নেবো-

সবশেষ তোমার শতজনমের আহ্লাদ হবো!

প্রার্থনা করি, ভরে উঠুক সবুজে ধরণী,

বয়ে চলুক বিশুদ্ধ বায়ু,

শান্ত হোক পরিবেশ,

শতভাগ শান্তিময় হোক প্রকৃতি!

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers