বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আটঘণ্টা

খান মুহাম্মদ রুমেল মে ১, ২০২৩, ১৩:৩০:১১

598
  • আটঘণ্টা

রক্তেকেনা আটঘণ্টা 

চুরি হয়ে গেছে তাও!

চুরি হয়ে যায় সবই 

বুদ্ধিবাদের কুটিল মারপ্যাঁচে!

আসলে কর্তাবাবুরা সব সুশীল 

চিনির মোড়কে কুইনাইন গেলায়-

শ্রমিক ভাবে, আহা কি মধু!

দিনের শেষে সব দেখি বকেয়ার খাতায় 

ঘামের ফোঁটা এবং অধিকারের বানী!

তবুও লাল সালাম-

লালে লালে রঙিণ হোক 

রোদ মেঘ বৃষ্টি কুয়াশার আকাশ!

তবুও ধরে রাখুক শ্রমিক হাসিমুখ  

শিউলি হয়ে ফুটুক ঘামের মুক্তোদানারা!

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers