বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা প্রমার কাছে প্রেমের চিঠি

শহীদুল্লাহ ফরায়জী মে ৬, ২০২৩, ১২:২৯:৫৬

781
  • শহীদুল্লাহ ফরায়জীর কবিতা প্রমার কাছে প্রেমের চিঠি

প্রমার কাছে প্রেমের চিঠি

শহীদুল্লাহ ফরায়জী

 

আমার ভালোবাসা

হৃদয় থেকে শস্যক্ষেত্রে

উপচে পড়ে যায়,

জীবন সংগীতে প্রতিদিন

ভালোবাসা বোঝাই করা জাহাজ

ডুবে যায় প্রেমের গভীরতায়।

 

আমার বিস্ময়কর উচ্ছ্বাস

সংরক্ষিত থাকে তারার মেলায়,

প্রতিমুহূর্তে বসন্ত ও সৌন্দর্য

আমায় অভিবাদন জানায়,

আমি অবিরত মুগ্ধ

জীবনের আতিথেয়তায়

অথচ আমি কেবলই থাকি

কার যেন প্রতীক্ষায়।

 

আমি তৃষ্ণার প্রতিযোগিতাকে

আবেগের আর্তনাদে

সমাহিত করেছি স্বপ্নের আকাঙ্ক্ষায়,

ঝলসানো হৃদয় উড়িয়ে দিয়েছি

আকাশের উচ্চতায়

তবু চিরকাল তোমাকে রেখেছি

আত্মার নিরাপত্তায়।

 

প্রচন্ড ভালোবাসায়

হৃদয় আমার হেঁটে বেড়ায়

প্রত্যাবর্তনের ডানায়,

অনন্তকাল প্রেমের

চিহ্ন রেখে যাব

অদৃশ্য শূন্যতায়।

 

কার জন্য অপেক্ষা কর

কার জন্য দাঁড়িয়ে থাকো

হৃদয়ের দরজায়,

 

আমি যেখানেই তোমাকে দেখি

সেখানেই তীর্থস্থান হয়ে যায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers