বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রাসেল আশেকীর কবিতা, ‘আমার নাম বাংলাদেশ’

রাসেল আশেকী জুলাই ৬, ২০২৩, ১৩:৫২:৩৬

757
  • রাসেল আশেকীর কবিতা, ‘আমার নাম বাংলাদেশ’

আমি হিমালয় থেকে বঙ্গোপসাগর হয়ে আসা 

এক শান্তির প্রবেশ, আমার নাম বাংলাদেশ 

প্রশান্ত আলোর প্রবারণা আর দোলপূর্ণিমার 

পরম পরশে হাসতে হাসতে আসি 

শ্যামসুন্দরের বুকে শ্যামাঙ্গীনির কোলে 

আমার জন্মের আগেও 

এখানে একটি দেশ ছিল, তার একটি নাম ছিল

সেখানেও আমি ছিলাম সাদা মেঘের মতো 

         মুক্তির আদেশ; 

লাখো শহীদের আত্মার স্ফূরণে 

আজ আমি স্বাধীন স্বর্গের মতো স্বপ্নের স্বদেশ;

ক্ষমা ও প্রেমের গুণে সাচ্চা হতে হতে

সম্ভাবনায় অশেষ, সংঘাত বরাবর করি শান্তি পেশ

      আমার নাম বাংলাদেশ...

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers