বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়ের কবিতা, ‘ফ্রীদা’

সুরভী রায় জুলাই ৬, ২০২৩, ১৪:১১:২০

829
  • ফ্রীদা কাহলো

অমন দীঘল কালো চোখ আর জোড়া ভ্রু

আমাদের কোন এক অরণ্যের মধ্যে নিয়ে যায়...

 

যে অরণ্যে নির্দ্বিধায় পায়চারি করে হরিণ

নিরবিচ্ছিন্ন সে সবুজের ঘেরাটোপে

আটকে পড়া হরিণের

সমস্ত গায়ে বিঁধে আছে তীর!

 

কোন শিকারী সে তীর মেরেছে,

কেমন করে বিঁধলো এমন তীর হরিণের শরীর জুড়ে

তা প্রশ্ন করে না কেউ!

সবাই শুধু বুঝে উঠতে চায়,

ঠিক কতটুকু যন্ত্রণা হচ্ছে হরিণের সারা শরীরটায়!

 

বেদনার ভাষা যদি হয় নীরবতা

তবে ঠিক কতখানি নীরবতা সে অরণ্যেকেও

বিদ্ধ করেছে তীরের ফলায়!

 

তোমার অমন চোখ জোড়া

বেদনা কেমন হয় তা, চিনিয়েছে আমাদের।

ঠিক, কতটা বেদনা মানুষ নিজের সাথে বহন করে

নিজের দুচোখের নিস্তব্ধতায় বুনে রাখে, অটুট করে!

 

নিজেকে খুঁড়ে খুঁড়ে তুমি বেদনাকে চাক্ষুষ করে গেছো

শারীরিক অনুভবে যে বিষাদের শেষ নেই

সেই অনিঃশেষকে তুমি রাঙিয়ে গেছো

ভাষাহীন-প্রতিকৃতির ক্যানভাসে!!!

 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers