বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আনিসুজ্জামান জুয়েলের কবিতা, ‘ফেরা’

আনিসুজ্জামান জুয়েল জুলাই ১৯, ২০২৩, ১৩:০১:২৭

877
  • আনিসুজ্জামান জুয়েল

বহুদিন হয়নি ফেরা ঘর

বহুকাল মাটির থেকে দূরে,

তুমিওতো কতটা জনম পর

ডাকো না পাগলপারা সুরে!

 

বহুদিন আকাশ-নদীর সাথে

দিইনি উল্টো স্রোতে ভাসান,

কতদিন তারার মেলার রাতে

গাইনি যুগল প্রেমের গান!

 

বহুদিন আঙুল বুনে বুনে

কাটেনি আলসে দুপুর বলো,

বিরহের প্রহর গুনে গুনে

এতটা জীবন বয়ে গেলো!

 

বহুদিন মনকেমনের দিনে

ভিজিনি তুমুলমেঘের জলে,

দুজনার একাকী-আনমনে

দুটি পথ দু’দিক গেছে চলে!

 

বহুদিন যাই না তোমার কাছে

না-তুমি এসেছো আবার ফিরে,

এভাবেই হৃদয় দু’টি বাঁচে

অভিমানের জমাট পাহাড় ঘিরে!

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers