বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মহিউদ্দিন আহমেদের কবিতা, ‘ঈশ্বরের শব্দ-পালক’

মহিউদ্দিন আহমেদ জুলাই ২২, ২০২৩, ১৮:০৬:৫০

741
  • মহিউদ্দিন আহমেদ

একটা যুদ্ধ প্রতিনয়ত চলে নিজেরই সাথে,

শুনেছি সব ভুলই নাকি একদিন ভেঙে যায়,

ঝিমিয়ে পড়ে বিষকাঁটালির উদ্ধত ফনা,

জীবনের নির্বাক বাঁকে কথার স্রোত নিয়ে,

কখনো কখনো হেসে ওঠে জিব কাটা খনা।

 

বুঝি না কেনো যে রূপকথাদের বাড়তি প্রলেপ খুঁজি,

বিমূর্ত ছেনিতে করতেই থাকি কবিতার আগাম পঞ্চনামা,

চারপাশে ঘুরে বেড়ায় ঝাকে ঝাকে হাড্ডিসার মুণ্ডুপাতের মালা,

অনুভবের স্রোতের কণ্ঠ রোধ করি,

পরাতে চাই তথাকথিত আধুনিকতার শেকল,

মাঝ পথেই থামিয়ে দেই আকুতির যাত্রাপালা।

 

গুহালিপির শ্রাদ্ধ শেষে যখনই ফিরাই মুখ জীবনের পথে,

অবচেতন আবেশে চড়ে বসি প্রজন্মের রথে,

কে যেন ডাকে ইশারায় আয় আয় অবুঝ বালক,

মুঠো ভর্তি করে নিয়ে যা আদি বর্ণমালার লাবণ্য ঝোলা,

রঙধনুর পিঠে চড়ে ছড়িয়ে দে প্রাণ ভরে ঈশ্বরের শব্দ-পালক।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers