বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

উজ্জ্বল দত্ত’র কবিতা, ‘শেষ চিঠি’

উজ্জ্বল দত্ত জুলাই ২৩, ২০২৩, ১৮:০৮:৪২

3K
  • উজ্জ্বল দত্ত’র কবিতা, ‘শেষ চিঠি’

আমাকে লিখা

হয়ত এটাই তোমার শেষ চিঠি,

তুমি জানতে চেয়েছিলে কেমন আছি?

এখনো কি আগের মতো রাত জাগি কি না?

এখনো কি জোনাকির মৃদু আলোয়,

স্বপ্ন গাথিঁ কিনা নকশীকাঁথার ফোঁড়ে আঁচড় কেটে?

 

তুমি জানতে চেয়েছিলে

এখনো কবিতা লিখি কি না?

এখনো কি তোমার জন্য কলেজ ক্যান্টিনে

অধির আগ্রহ নিয়ে বসে থাকি কি না?

এক কাপ কফি খাওয়ার ছলে

হঠাৎ হারিয়ে যাই কি না,

স্বপ্ন ডানায়?

 

তুমি জানতে চেয়েছিলে

এখনো কি কথার ছলে,

কথা দিয়ে খুঁজি ফিরি কি না

রূপ সাগরে,

দিয়ে ডুব সাঁতার?

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers