বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়ের কবিতা, ‘অনেক কথা বলবার ছিলো আমার!’

সুরভী রায় আগস্ট ১, ২০২৩, ১৭:১২:৪৪

883
  • সুরভী রায়

বৃষ্টি আসবে আসবে করে

পেরিয়ে যাচ্ছে

দীর্ঘতম জুলাই মাস!

পরিশ্রান্ত সূর্যের মতন

উৎপাত করতে করতে

রৌদ্র তার তেজে পুড়িয়ে দিতে চায় সব!

 

বৃষ্টি হবে

এমন একটি প্রতীক্ষায়

পেরিয়ে যাচ্ছি দীর্ঘতম মাসের ত্রিশতম দিন!

 

অনেক কিছু বলার ছিলো আমার!

যেভাবে বলে ওঠার জন্য ফুটছে

গোলাপেরা জুলাই মাসে-

যেভাবে তৃষা ঘোরে পাখিরা এখনও

স্নান করবে বলে মন্ত্র জপ করছে-

আকাশে যেভাবে মেঘেরা জোট বাঁধছে

ঠিক শরতের বিকেলের মতো করে এই শ্রাবণে

যেভাবে তপ্ত ঠোঁটের আনাচ-কানাচে

বিন্দু বিন্দু করে জমে উঠছে

পিপাসার সারাৎসার....

তেমনি আরো অনেক অনেক কিছুই

বলার ছিলো আমার...

 

অথচ,

মাকড়সার জালের মতোন করে বিছানো

কোন অযাচিত যন্ত্র-জীবন আমায় আটকে ফেলেছে!

খুব সূক্ষ্ম এমন প্যাঁচে পড়ে গ্যাছে আমার মস্তিষ্ক

সম্পূর্ণ অবয়বে ছেয়ে গ্যাছে জালের বিস্তার!

 

বছরের দীর্ঘতম মাস

আমায় দীর্ঘতম মনোনিবেশ এর জন্য তৈরি করে যেন!

আমি তৈরি হই,

ভেবে নেই

আমাকে অসীম ধৈর্য্য ধরতে জানতে হবে

অনেক অনেক অসীম পৃথিবীর জন্য!

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers