বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘সকালের রোদ’

স্যামুয়েল আগস্ট ১, ২০২৩, ১৮:২৮:৩৭

3K
  • স্যামুয়েলের কবিতা, ‘সকালের রোদ’

মনে যখন সবে রঙ ধরা শুরু হয়েছে

চোখ তুলে প্রথম দেখেছি বালিকা তোমায়

সকালের প্রথম আলো তোমার মুখে ছায়া ফেলে

উনুনের নক্ষত্র থেকে যে আগুন জ্বলে

সে আগুন নাচতে দেখেছি তোমার চোখ মুখ জুড়ে

নরম ঘাস, পাতা আর

বুনো ফুলের বনজ গন্ধ নিয়ে দাঁড়িয়েছিলে

ঝর্ণার মতো,

নদী যেরকম পলি দিয়ে যায় ফসলের মাঠে

চাঁদ যেমন জোৎস্না গায়ে মেখে দাঁড়িয়ে আকাশে

তোমার উপস্থিতি আমার রক্তে সেরকম খেলা করে ।

 

রক্তের ভেতর তখন চলে দুরন্ত উচ্ছ্বাস

সকল নেশা, ইয়াবা-মদ-গাজা, কোকেন-চরস-ধোঁয়া

অযুত লক্ষ গুণ আকাঙ্ক্ষিত ছিল তখন তোমার ছোঁয়া

লজ্জায় মাথা কুটে হারিয়েছি সাহস শক্তি

চিত্রকলা সরিয়ে মন কি যে চেয়েছিল সেই জানে

হয়তো হীরের গহনা কিনতে চেয়েছিল রুপোর দামে ।

 

আমি আজও খুঁজে মরি সেদিনের

প্রথম আলোয় তোমার চোখের ভাষা

আজও আমি হাঁটি সেই সকালের পথে

কত নিষিদ্ধ পথে হেঁটে চলেছি ঝরে পড়া তারার খোঁজে

অথচ কতদিন বিশুদ্ধ সকালের সেই রোদ গায়ে মাখিনি ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers