বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আঞ্জুমান লায়লা নওশিনের কবিতা, ‘মহসীন হলের ছাদে একটি ছেলে’

আঞ্জুমান লায়লা নওশিন আগস্ট ৪, ২০২৩, ১৬:৩৬:২৮

822
  • আঞ্জুমান লায়লা নওশিনের কবিতা, ‘মহসীন হলের ছাদে একটি ছেলে’

একটা ছেলে বৃষ্টিতে ভিজছে

একা

মহসীন হলের ছাদে।

তাকিয়ে আছে অসীম পানে।

 

আগে দেখেছি একঝাঁক।

পূর্ণিমা রাতে

একঝাঁক ছেলে জোৎস্নায় ভিজছে।

গোল হয়ে বসে।

বহু রাত অব্দি।

 

গোল হয়ে লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতেও ভিজেছে

 সেই একঝাঁক ছেলে।

 

আজ ভিজছে একটা ছেলে। একা

হিমবৃষ্টিতে। একাই ভিজছে বালক।

 

একা কেন?

সঙ্গীরা কই?

ছেলেটা কি ভাবছে?

কাল কি ওর বিসিএস এর ফল বেরিয়েছে?

বাড়ি থেকে ফোন করে মা জানতে চেয়েছিল সেই খবর?

 

নানা প্রশ্ন ঘুরপাক খায় মনে।

 

এদিকে হিম শীতল বৃষ্টিতে ছেলেটা ভিজতেই থাকে।

একা। অসীম পানে চেয়ে।

 

ভিজতে ভিজতে

কোন এক শূন্যের পানে চেয়ে মিলিয়ে যায় ছেলেটা।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers