মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

ওয়ালিদ জামান’র কবিতা, ‘গহীন মনের দহন’

ওয়ালিদ জামান আগস্ট ৮, ২০২৩, ১৮:০৭:১১

768
  • ওয়ালিদ জামান

তোমায় আকাশ কিনে দেব

তুমি বৃষ্টি হয়ে থেকো

মেঘের বনে হারিয়ে যাব

মনের মাঝে রেখো। 

 

তোমায় জোছনা এনে দেব

আঁধার রাতে দেখো

জমিয়ে রাখা কষ্ট নেব 

ঘুমিয়ে থাকা দুঃখ ও।  

 

মাঝ পুকুরের পদ্ম দেব

রৌদ্র গায়ে মেখো

গহীন মনের দহন নেব

মরচে পরা সুখ ও।

 

শেষ বিকেলের কাব্য হব

একটু ভালো থেকো

অশ্রু ধারায় ভাগ বসাব

বাসতে ভালো শেখো।

 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers