বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়ের কবিতা, ‘পীচঢালা পিঞ্জরে’

সুরভী রায় আগস্ট ১০, ২০২৩, ১২:৩১:০৯

688
  • সুরভী রায়

প্রিয় মিথ্যে কথার শহর,

বুকের বামপাশের আলোটা ক্রমশ নিভিয়ে রাখছো শুধু!

 

আর আমি...

সন্নিবেশিত রাত্রির পাশ ঘেঁষে

একা হেঁটে গেছি

কমলা চাঁদের ঘোরে!

 

দিনের আলোর মতোন

পরিষ্কার হয় নি কিছুই!

ভুলে ভরা পায়ের ছাপ রয়ে গেছে

খয়েরী হয়ে গলে পরা মাটির আবক্ষে!

 

মিথ্যের শহরে,

একচিমটি রসদ

কোন এক দূরবর্তী আধ-ভেজানো জানলার ঘর থেকে

ভেসে আসা স্বপ্নালু সুর!

 

দু-চোখ হলুদাভ হয়ে ওঠে

থকথকে কাদা লেপ্টে যায় পায়ের বুড়ো আঙুলে!

বুকের বামপাশের আলোটা নেভানো গ্যাছে হয়তো

দুচোখের আলো আলো ভাব আকাশের গা'থেকে

ছেঁকে এনেছে দু'টি তারার তিমির!

 

এবার বৃষ্টি নামলে

সারারাত ঘাসেদের চুলে বিনুনি দিবো

আলগোছে হেসে হেসে পড়বো

দেয়ালভর লেখা মিথ্যে কথার রগড়!

 

প্রিয় মিথ্যে কথার শহর,

চশমার কোণে বাষ্প হয়ে জুড়ে বসেছো

শহুরে কাকের মতোন আমিও জেনে গেছি

কমলা চাঁদের রাতে, কাদাভরা তোমার ডাস্টবিন

মুচকি হেসে মিলিয়ে যায় নর্দমা ভরা জলে!

মিথ্যার ভাসান হয়, নদীহীন অগভীরে

পীচঢালা তোমার পিঞ্জরে!

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers