বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘বিশাল’

স্যামুয়েল আগস্ট ৩১, ২০২৩, ১৭:১৬:০৭

955
  • স্যামুয়েলের কবিতা, ‘বিশাল’

আমাদের  সাথেই ছিল

অথচ আমরা কখনো দেখিনি তাঁকে

তাঁকে ঘিরে স্মৃতি চিহ্ন আঁকিনি

তবুও তাঁকে ডেকেছিল নির্মম মৃত্যুর হাতছানি ।

 

নরসিংদী জেলা শহর পেরুলে ইটখোলা

আর একটু সামনে আড়িয়ালখাঁ

নদীর পাড়ে বেলাবো থানা

মেইন রোড থেকে  বামে গেলেই মায়ের মমতায় গড়া

তার  প্রিয় শব্দগুলো হিজল তমাল দেবদারু মেহগনির ছায়া

নদীর ধারে পাখির কলরব সঙ্গে নিয়ে শুয়ে আছে কবি ও কবিতা।

 

আমাদের সাথেই ছিল অথচ আমরা কখনো দেখেনি তাকে

বিষণ্ণ আড়াল ভেঙে বেরিয়ে আসে মুখ

তরুলতা জাগে, পাতা জাগে, পাতার তলায় চোখ

শীতল ঘুম থেকে মনের গহীনে ভেসে ভেসে

মায়ের আঁচলে লুকিয়ে আমাদের দেখে!

মনের ভেতর ভীষণ শূন্যতা খালি খালি লাগে সব

অফিস বাসা শহর আকাশ সব কৃষ্ণপক্ষে মিশে যায়

প্রতিদিন আয়নায় দেখা মুখ, এ যেন আমার নয়

ভাবি যে শহরে বিশাল নেই সেখানে কবিতা কী লেখা যায় ?

আমাদের সাথে ছিল অথচ আমরা কখনও দেখিনি তাকে ।

হয়তো কেউ বলেনি তোমায়-বাঁচো ! এভাবে বাঁচতে হয় !

 বাইকে কেন চড়েছিলে ? বাইকের উন্মাদনা কী কবিকে মানায়!

 

তাই গাছ পাখি তরুলতা  কাছে টেনে নিলো তোমায় ।

পরম মমতায় জড়িয়ে বলেছিল

ঐ মমতাহীন শহরে

জিয়ল মাছের কষ্ট বুকে নিয়ে

ডিপ্রেশনের টেবলেট গিলে

বাঁচার কী খুব প্রয়োজন হয় !

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers