বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘স্বাধীনতা’

স্যামুয়েল সেপ্টেম্বর ১০, ২০২৩, ১৬:৫৭:১৯

715
  • স্যামুয়েলের কবিতা, ‘স্বাধীনতা’

স্বাধীনতা শব্দটি কবে বিলুপ্ত

চলে গেছে আলোকবর্ষ দূরে

কল্পবিজ্ঞানের রকেটে চড়ে

নক্ষত্রে যেতে পারো যদি কখনো !

দেখবে সেখানে

নিউক্লীয় সংযোজন বিক্রিয়ায় হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়াম

আগ্নেয়গিরি বুকে নিয়ে তৈরি হচ্ছে আসন্ন যুদ্ধের গল্প ।

 

চরিত্রগুলো নিয়ে বিড়াল ইঁদুর খেলছে কৌশলী নটরাজ

রক্তাক্ত হাত কঠিন পাথর মন্থন করে

শক্তির দ্যুতি পেট ছিঁড়ে ছড়িয়ে বাতাসে

বিচারিক হিসেব-নিকেশ চুকিয়ে

শান্তপর্বের সেই নাস্তিক্য নিয়ে

আবার খেলায় মত্ত

ক্ষিপ্ত ছন্দে সম্প্রসারিত সমাধিভূমি ।

 

নগ্ন অনিন্দ্যসুন্দর স্থাপত্য জ্যামিতি

বাসনার চিহ্নগুলিকে ফিরিয়ে চেনা পদচিহ্ন ধরে

ঘোলাটে রক্তের রেত বয়ে যায় ঝর্ণার দিকে

হাড়-মাংসে টের পায় স্বপ্রাণ স্বর্ণস্রোতের দিশা

মনের গভীরে উন্মোচিত অবচেতন মন

অবোধ আদিম অপসংস্কৃত

আমার রাতের উৎসপথ খুলে যায় শাসকের দরজায় ।

 

বোধি অর্জনে গ্রহণ কেটে যায় নক্ষত্র কুসুমে

রক্তের শিহরণে যন্ত্রণা নেই নীলের সমাহার

মায়ের জঠর বয়ে বেড়াচ্ছে আগামী দিনের শিশু

সৌন্দর্য স্বয়ং উপস্থিত আমার ঘরের দেয়ালে

বাহুবন্ধনে আটকে বুলেটের ফাঁকফোকর

সময় পার করে স্বপ্নাদিষ্ট পরাযৌক্তিক মাত্রাযোজনা ।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers