বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘প্রেমের পরিভাষা’

শহীদুল্লাহ ফরায়জী সেপ্টেম্বর ১১, ২০২৩, ১৯:৫৮:৪৩

667
  • শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘প্রেমের পরিভাষা’

জানি, অসম্ভব তুমি

তবু অসম্ভবকেই ভালোবাসি

অনবরত ভালবাসি তোমায়, 

মহাশক্তির লীলায়

চিরকালের ভালোবাসা

বাসি গো তোমায়,

গর্বিত আত্মগরিমায় 

তোমার বসবাস

আমার সমগ্র চেতনায়।

তুমি ছাড়া অনুভূতির-

নিষ্পাপ দুনিয়ায় 

কেউ নজরে পড়ে না হায়

যারে মন প্রাণ দিয়ে

ভালোবাসা যায়।

তোমার জন্য 'সর্বনাশ'-

ত্যাগ করেছে আমায়,

তুমি কেবল নিষ্কৃতির

একমাত্র উপায়।

উড়ু উড়ু জীবন বড়

অর্থহীনতায়,

লেখি ছাইভস্ম পদ্য

অনন্ত বিচ্ছেদের অনুকম্পায়,

কেউ খুঁজে পায় না আমায়

অসীম গভীরতায়।

দীনহীন আমায়

কে আপন করে নেবে 

তুরীয় সত্তায়।

তুমি কি জানো

প্রেমের পরিভাষা

পরিপূর্ণ মহিমায়,

শাশ্বতসত্যের কোঠায়

আমাকে গ্রহণ করো শুদ্ধসত্তায়।

faraizees@gmail.com

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers