বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

অহং

শহীদুল্লাহ ফরায়জী সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:৫২:৪৮

787
  • ছবি: সংগৃহীত

ছোট বা বড়

তুচ্ছ বা উপেক্ষণীয় বলে কিছু নেই

প্রকৃতির সীমাহীন ব্যাপ্তিতে

বাস করি সকলেই

ভেদাভেদ বলে কিছু নেই।

অখণ্ড বা খণ্ডিত

নিকট বা দূরবর্তী বলে কিছু নেই

জগতের  সমগ্র সত্তা

একে অপরের

অংশ হয়ে আছেই

আলাদা, তবু অবিচ্ছেদ্য সবকিছুতেই।

হও দার্শনিক, নবী, পয়গম্বর

হও দীনতম,

সবার সমান অভিষেক

আত্মরূপায়নের খেলা সর্বত্র এক।

শুধু লীলা দেখতে পাই

চেতনার গভীরে ডুবে গেলেই

পরিণামের পরম্পরা সবাই

নতুন কোনো পরিচয় নেই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers