বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

সাহিত্য
  >
কবিতা

উজ্জ্বল দত্ত’র কবিতা, ‘পালিয়ে বেড়ায় চোখ অবরুদ্ধ মনে’

উজ্জ্বল দত্ত অক্টোবর ৬, ২০২৩, ১৫:১৭:৩৫

870
  • উজ্জ্বল দত্ত

একদিন নিজেকে

শেষ করে দিবো,

নির্বাক চিত্তে অবলোকন করা ছাড়া

কিছুই করার থাকবে না তোমার।

 

একদিন বুঝবে

অথবা বুঝবে ও না,

নিঃসঙ্গ রাতের মায়াবী পাঁজরে

বাঁধবে হয়তো সুখের সংসার!

 

কেউ জানবে ও না ,

কতটা প্রেম পদ্ম জলে

ভেসে বেড়ায় একা একা,

কেন থমকে দাঁড়ায় নীল আকাশ

মেঘের আড়ালে !

 

কতটা অভিমান থাকলে পরে

পালিয়ে বেড়ায় চোখ

অবরুদ্ধ মনে ,

তা আমি জানি ...

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers