বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

রেজা রিফাত আলমের কবিতা, ‘অমরত্ব’

রেজা রিফাত আলম অক্টোবর ১১, ২০২৩, ১৬:১৭:২০

3K
  • রেজা রিফাত আলমের কবিতা, ‘অমরত্ব’

তুমি যেখানেই থাকো, আমি ঠিকই পৌঁছে যাব—

আকাশ থেকে ফিলিস্তিনির মুক্তিকামী যুবক

যেমন করে প্যারাগ্লাইডিং করে নামে শত্রু ঘাঁটিতে!

 

কিংবা তোমাকে সূর্য ভেবে একদিন

ইকারুসের মতো মোমের ডানায়

ভর করে উড়ে যাব স্বর্গে!

 

এই যে মানুষ কত অনায়াসে নিশ্চিত মৃত্যুকে

অপরূপ ভেবে জড়ায়ে ধরে

বল, কিসের টানে?

 

ভালোবাসা ছাড়া আর কে তোমাকে

এইভাবে দিবে অমরত্ব বল?

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers