বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মোহাম্মদ আদনান আলীর কবিতা, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’

মোহাম্মদ আদনান আলী অক্টোবর ১২, ২০২৩, ১২:৪৫:১৭

3K
  • মোহাম্মদ আদনান আলী

আমি অবশ্য কাছাকাছিই যাচ্ছিলাম

তুমিও আসছিলে নিকটে

কিন্তু মানব মানবীর মধ্যে যতটুকু

নৈকট্য আসলে প্রেমভাব জাগ্রত হয়

তার চেয়ে দুই চুমু বেশি কাছে আসায়

তোমার সাথে আমার প্রেম হয়নি

অস্বাস্থ্যকর নৈকট্যে অভ্যস্ত আর

স্বাস্থ্যকর বিচ্ছেদের অভিজ্ঞতাহীন

জাতির অন্যতম প্রতিভূ হিসেবে

আমাদের না হওয়া প্রেমটিকে

স্বর্গীয় হিসেবে অভিহিত করাই যায়।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers