বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘বিপজ্জনক হুমকি’

শহীদুল্লাহ ফরায়জী অক্টোবর ২৮, ২০২৩, ০০:২৬:৩৯

661
  • শহীদুল্লাহ ফরায়জীর কবিতা ‘বিপজ্জনক হুমকি’

সব বন্ধ করে দিলেও,

সূর্যোদয়, ঝলমলে তারার আকাশ

মুখরিত বাতাসটুকু 

বন্ধ যেন না হয়,

শস্যক্ষেত্রের আনন্দ সঙ্গীত

বাউল গানের সুর  

বীরত্বের স্বপ্ন দেখা 

মহিমান্বিত খ্যাতি আর

জ্ঞান ও সত্যের অন্বেষণ 

বন্ধ যেন না হয়।

বিদ্যুৎ, খাদ্য, পানি, 

আর ঔষধ বন্ধ হলে

অসহায় বিপন্ন মানুষের

বেঁচে থাকাই হবে সর্বনাশ।

যুদ্ধ নেই তবু যুদ্ধে আক্রান্ত 

গাজার বাসিন্দা আমরা 

দুর্ভিক্ষ নেই তবুও 

এখন আমরা ক্ষুধাপীড়িত 

হাইতি, লাইবেরিয়া,

সুদান, সোমালিয়ার অধিবাসী

এটাই মর্মান্তিক।

বন্ধ যদি করতেই হয়

বিশৃঙ্খলা ও অন্যায্যতা বন্ধ হোক,

নতুবা সব বন্ধের

বিপজ্জনক হুমকির অবসান হোক।

২৭ অক্টোবর ২০২৩

উত্তরা ঢাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers