বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সূর্য উঠবেই

শহীদুল্লাহ ফরায়জী নভেম্বর ২, ২০২৩, ১৩:১৪:৫২

586
  • ছবি: সংগৃহীত

অন্ধকারের অভিশপ্ত কৃষ্ণকুঠিল পাথর

ধীরে ধীরে সরে যাবে

একদিন দ্রুত সূর্য উঠবে,

সমুদ্র সমান নীরবতায়

নক্ষত্র সমান আনন্দ উচ্ছ্বাস

আকাশ-মাটি-প্রান্তর

প্লাবিত করবে,

শোক ও বিলাপের অগ্নিশিখায়

আগামীকাল সূর্য উঠবেই।

 

রাজদণ্ডের অন্তহীন উচ্চতায়

বিশাল সূর্যকে ক্ষীণ

মনে হতে পারে,

কিন্তু প্রকান্ড সূর্য প্রচন্ড শক্তিতে

দ্রুত আবির্ভূত হবে,

সূর্য- সূর্য হয়ে উঠবেই।

 

পরাক্রমশালীতা বড় ক্ষণস্থায়ী

অতল গহ্বরে সে তলিয়ে যায়

যার উত্থান ঘটে সর্বোচ্চ মাত্রায়।

 

সত্য সবসময়

গিলোটিনে বিশ্রামরত

ক্ষমতার রাজদর্শন

মৃত্যুর মতোই ক্ষুধার্ত।

 

সত্য-ন্যায়

জীবনকে ঐশ্বর্য দেয়

মিথ্যা মর্যাদা কেড়ে নেয়,

সত্যই বিকল্পহীন

একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

 

ভয়াবহ রাত্রি যতোই হানা দিক- 

একটু পর সূর্য উঠবেই।

 

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers