বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মোহাম্মদ আদনান আলীর কবিতা, ‘অনন্ত অমাবস্যায় পিতা ও পুত্র’

মোহাম্মদ আদনান আলী নভেম্বর ৩, ২০২৩, ১৪:৫৯:২২

599
  • মোহাম্মদ আদনান আলীর কবিতা, ‘অনন্ত অমাবস্যায় পিতা ও পুত্র’

আমার বাবা (পুত্র) যদি পারত

তবে এই পারফেক্ট টাওয়ার নামক

ন’তলা বিল্ডিং টাকে টেনে হিঁচড়ে

পুরো ঢাকা শহর ঘুরিয়ে হাতিরঝিলে

একটু চুবিয়ে আনতো, কিন্তু হাতিরঝিলে

হাঁটুজল না হলেও, যেটুকু জল তাতে

বিল্ডিংটার হাঁটু পর্যন্তই ডুবত হয়ত

এদিকে বারিধারার এঁদো ডোবাগুলোর পাড়ে

দরিদ্রদের লাগানো সাইনবোর্ডের খপ্পরে

পুত্রকে ফেলতে চাই না দেখে বললাম

যা, বুড়িগঙ্গায় ডুব দিয়ে আয়, শুনে

ওর শুভাকাঙ্ক্ষি হাতি গন্ডার ডাইনো (আড়ং?)

হা হা করে তেড়ে উঠল, বলে বুড়িগঙ্গা?

জলের নামে মগজধোলাই, আসলে সব

রাংতামাখা মৃত্যুলজেন্স

ওদের এসব ফালতু কথা, বাবা আর

আমি হেসেই উড়িয়ে দিলাম

কারণ মৃত্যু উপত্যকায় গরলই অমৃতসমান

এ সত্য বাবার কাছে লুকিয়ে লাভ কী, বলুন?

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers