বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

স্যামুয়েলের কবিতা, ‘ঝাঁকড়া চুলের গাছটি’

স্যামুয়েল নভেম্বর ৭, ২০২৩, ১৮:০৬:১৮

854
  • স্যামুয়েলের কবিতা, ‘ঝাঁকড়া চুলের গাছটি’

কাল বিকেলে যে গাছের ছায়াতলে দাঁড়িয়ে যুগল

কথার ফুলঝুরিতে এঁকেছিল কতো স্বপ্নপুরী

আজ সকালের ঝড়ে ভেঙ্গে ছড়িয়ে পড়েছে গাছটি

ডালপালায় থাকা অগুনতি অজানা পাখি

আশ্রয়ের খোঁজে গেছে চলে নিঃসঙ্গ একা ফেলে ।

 

বাবরি দোলানো ঝাঁকড়া চুলের গাছটি

ভেবেছিলো আরো বহুবছর

থেকে যাবে ডালপালায় সবুজের সমারোহে

বাঁশির সুরে বিমোহিত যুবক যুবতির টুংটাং গল্পে

ক্লান্ত পথিকের শীতল আশ্রয়

পাখির কলকাকলীতে মুখর

দিয়ে যাবে আরও ফুল সুগন্ধি ছায়া ।

 

ডানা মেলে নীড়ে ফিরবে গোধূলির পাখি

ঘরে ফেরা পাখির মতো

রোদও নেমে যাবে নিচে

ঢোল ও খঞ্জনির শব্দ

হঠাৎ নিরব নৈসর্গিক রাত ।

 

গাছটির ইচ্ছে ছিলো আরো বহুবছর

বীজ থেকে গাছ, আবার বীজ

পাখিরা ছড়িয়ে দেবে দেশ-দেশান্তরে

উত্তরাধিকার মুখে মুখে ফিরবে

তাঁর রচিত গান কবিতা শিল্পগাঁথা

ৠতুচক্রের পালা বদলে

মেঘ-বৃষ্টি ঝড়ো বাতাসে করবে খেলা

স্বাক্ষী থাকবে ফ্যাকাশে হলুদ ঝরে পড়া গাছটির পাতা ।

 

হঠাৎ কার তাপ চাপে ঘুর্ণি বাতাস ছুটলো বেগে

হাত-পা মাথা-মগজ

ডালপালা শিকড়-বাকড় ছিটকে

পড়লো নিচে,

ঝড়ের সঙ্গী সাথি সব মাড়িয়ে গেলো চলে !

 

মালকোষের মতো নিরাসক্ত

ঘুমের স্বাদ গভীর নেশায় ডুবে

আবাহন, সকালের রোদ্দুর

ভৈরবীর হাল্কা রেখাব ছড়িয়ে বাতাসে

দেখেছিলো অনুতাপের পাশাপাশি আলগাপ্রেম

আলোর বৃত্তে মৃত ভালোবাসা

 

হঠাৎ ঝড়ে ভেঙে ছড়িয়ে পড়েছে

বাবড়ি দোলানো ঝাঁকড়া চুলের গাছটি ।

 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers