বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূর’র কবিতা, ‘পারমার্থিক’

শৈবাল নূর নভেম্বর ৮, ২০২৩, ১৩:১৮:৩৭

972
  • শৈবাল নূর’র কবিতা, ‘পারমার্থিক’

আরেকটি দিন কী ফুরিয়ে এলো পাখিদের পিছু পিছু!

সাহেব বুলবুলির তরঙ্গ উড্ডয়নে হারিয়ে ছিলাম

বিজন সে বাঁশবনে।

 

এ বুকে করতালির মতো

ধ্বনিত হলো কী ছন্দময় বন্য ঘুঘুর ডানা! আর

সবুজের ফাঁকে ফাঁকে হড়িয়ালের প্রেম-খুনসুটি

আমাকে ভোজন বিমুখ রাখলো সারাদিন!

 

স্বরাজের টুংটাং সুরের মতো টুনটুনির নৃত্য-মাতম

মৃদুলা কাঁপছে তার বিলাসী মিলনপাতার নীড়—

ওই-তো আমার চোখ আড়াল করে অরণ্য আঁধারে

হারিয়ে গেলো কী পতঙ্গ-প্রেমী বিনীত বনমোরগ!

 

সেই শৈশবে ফেলে আসা জঙ্গল— যেখানে আজও

গাবফলের মৌসুম জুড়ে, স্মৃতিরা হাত ঢুকে দেয়

গাঙশালিকের ডেরায়!

 

আর সেখানেই বসে বসে পোহালাম জোহোরের তেছড়া পাতাফালি রোদ—

পিতরাজের শুষ্ক পাতা উড়ছিলো, চোখের পাপড়িময়

দূর হতে ধেয়ে আসা বাষ্পীভূত মরমি বেহাগ নিয়ে…

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers