বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

মহিউদ্দিন আহমেদ’র কবিতা, ‘ধূপছায়া’

মহিউদ্দিন আহমেদ নভেম্বর ১০, ২০২৩, ১৩:৩৫:১২

552
  • মহিউদ্দিন আহমেদ’র কবিতা, ‘ধূপছায়া’

সম্পর্কের রঙগুলো ফিকে হতে হতে শুধুই ধূসর,

কঙ্কালের আধপোড়া ছাই,

গোলাপী কথার পাপড়ি ঝরতে ঝরতে,

নিঃশব্দ চাহনি দেয় আধমরা বোটা,

ক্রমশ অস্পষ্ট হতে থাকে,

লেপ্টে থাকা ওমের কাজলের ফোঁটা,

বিশ্বাসের হিমালয় বিভৎস গোঙানি দেয়,

ভয়াল আড়মোড়া ভাঙে, তুষারের চাঁই।

 

কখনো কখনো প্রচণ্ড জেদ চেপে বসে,

বলেই ফেলি,বলেই ফেলি,

কিছু কিছু কাপড় থেকে,

প্রতিবার পানির ছোঁয়ায় ওঠে যায় রং,

বুকের মধু সরোবরে বাসা বাঁধে,

দুইধারি মাটিখেকো মাছ,

পাতা ঝরার আগাম পাঁচালিতে,

প্রচণ্ড ঝাঁকুনি দেয় উপকূলে বেড়ে ওঠা গাছ,

জীবনের রূপকথা ধূসর হতে হতে,

কি করে যে বনতে থাকে,ভরা হাটের সং।

 

পোষা কপোত ক্রমশ ধরে নেয় গিরগিটির রূপ,

তিমিরের গদ্য লিখে,বিভিষিকার ছবি আঁকে,

স্বপ্নীল মোরগ ডাকা ভোর,

বিষাক্ত মাকড়সার জালে,

হাসফাস করে জিয়নের দোর,

কন্দের কোল প্রচণ্ড কাঁপুনি দেয়,

বসন্তের বিলাপ করে মাঘের,ঝরাপাতার স্তুপ।

 

ভেবে পাই না,তবুও কেনো যে বসে থাকি,

ক্রমাগত টেনেই চলি অপেক্ষার গুন,

নিজের বুকেই অবিরাম চালাতে থাকি,

অগুনিত প্রশ্নের তীর,

সোনামুখি হয়ে ঢুকে,

ঘাও করে বেজায় গম্ভীর,

খোলা মাঠে আত্মঘাতের ঘোষণা দেয়,

জীবন তানপুরায় বেঁধে রাখা,সবক'টি ধুন।

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers