বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

সুরভী রায়’র কবিতা, ‘শহুরে সন্ধ্যার কথামালা’

সুরভী রায় নভেম্বর ১৫, ২০২৩, ১৫:৫৬:৩৪

721
  • সুরভী রায়’র কবিতা, ‘শহুরে সন্ধ্যার কথামালা’

কোনো এক বিকেলের দীর্ঘ স্নান শেষে

এক ময়ূরকণ্ঠী সন্ধ্যার সাথে আঁতাত হবে!

 

ঘরে ফেরার তাড়া নিয়ে আমাকে ডিঙিয়ে যাবে কাক!

ঘর থেকে বেরুবার তাড়া নিয়ে,

কালো পাখা ঝাপটে চলে যাবে অবাধ্য বাঁদুড়!

আমি আমার চোখের তারায় অপেক্ষা নিয়ে বসে থাকব

সন্ধ্যাতারার জন্য!

 

একরাশ অশান্তি অশান্তি মন নিয়ে

কথার ফুলঝুরি সাজিয়ে বিশাল আকাশের তলে মেলে রাখব আমার কেশকুঞ্জবন!

কথাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে

মন মরা হয়ে পরে থাকছে কোথাও

পাখিদের তাড়ায় আর ফুলেদের ঝড়ে পরায়

সবার অলক্ষ্যে কথারা থেমে যাচ্ছে!

সবুজ পোশাকে চকচকে লাঠি উঁচিয়ে ধরলে

আমাদের চাকাওয়ালা গাড়ি যেমন থেমে যায়

সমস্ত পিছুটান ভুলে!

 

প্রতিদিন দেখি

এমন থেকে যাওয়া রাস্তায়

এক বাঁশিওয়ালা হয়ে ঝুলি কাঁধে কেউ হেঁটে যায়

তার ঝুলির ভেতরের আশ্চর্য জিনিস আর দেখা হয় না!

বুঝে নেই, বাঁশিওয়ালার সুরে কথা কইতে পারলেই

কথারা আর শুকিয়ে যাবে না কোনদিন!

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers