বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

শৈবাল নূর’র কবিতা, ‘চাঁদরাত’

শৈবাল নূর নভেম্বর ১৮, ২০২৩, ১৩:৩০:৩৮

782
  • শৈবাল নূর

ধবধবে চাঁদরাতে খেয়া পারাপারের নৈঃশব্দ্যে

বৌ আমার ঝাঁপ দিল নদীতে

 

চাঁদের ভেতর, বৈবাহিক আয়নার অতলে

সহসা ঢেউ খেলে যায়—

 

বৌ আমার সাঁতার জানে না!

 

শুনেছি— নারী নদীর সহজাত

সেখানে জোয়ার ভাটায় চাঁদ ওঠে, আসে অমাবস্যা—

 

অথচ আজ— জলে এ কার ছায়ামুণ্ডু!

সেই বাঁচার আকুতি ছড়ানোছিটানো নক্ষত্রের মতো

কাপালিকের চোখ হয়ে আমাকে শাসায়

ক্রমশ আঁধার ঘনায়—

 

তবু, এই চাঁদ কলঙ্কের রাতে, পূর্ণিমার চরকা সম্ভ্রম রক্ষার্থে

ব্যর্থ— হয়ত নিদান চোখ নিয়ে, মাতৃরেখার ধারণা বুঝতে

—জলে কে দেবে ঝাঁপ!

আমি না মাঝি?

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers