বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

আনিসুজ্জামান জুয়েলের কবিতা, ‘শীত আসছে...’

আনিসুজ্জামান জুয়েল নভেম্বর ১৯, ২০২৩, ১৪:৩৫:৪৪

565
  • আনিসুজ্জামান জুয়েল

কোনো এক প্রাক্তন শীতে

আমিও হেসেছিলেম

রোদের মতোন করে!

হেমন্তের বিষন্ন মাঠেদের মতো

আড়মোড়া ভাঙিয়ে

আমাকেও তুলে দেয়া হয়েছিল

আঙিনার দিকে গড়িয়ে চলা মহিষ শকটে!

যেতে যেতে দেখেছিলেম,

কত না সোনালি ধানের শীষ

ধেড়ে ইঁদুরেরা কুড়িয়ে রেখেছে আবাসে!

কিছু শস্যদানা

উড়ে যাওয়া পাখিদেরও দিয়েছিল

দু’বেলার ওম!

চাষি তার কতটাইবা রাখে খোঁজ!

মানবজনমের মতো প্রকৃতিও বদলায়

পাল্টে যায় ধারাপাত রোজ রোজ,

আপন নিয়মে এঁকে যায়

ঋতু বদলের মানচিত্র

ঘাসেদের দেয়ালে দেয়ালে!

তবুও বেখেয়ালে

পড়ে থাকে চেনা কিছু দৃশ্যপট

আমাদের ছেড়ে আসা

যৌথ জীবনে!

শীত আসছে...

সকাল,

তোমার কাশ্মিরীটা শেষবার ড্রাইওয়াশে

ভুলে গিয়েছিলাম দিতে,

তোমার খুব ঠান্ডার ধাত!

নতুন মানুষকে জানাতে ভুলো না যেন...

 

নিউজজি/নাসি

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers