বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

সাহিত্য
  >
কবিতা

ক্রীতদাস

শহীদুল্লাহ ফরায়জী ডিসেম্বর ১৩, ২০২৩, ১২:৫০:৫৭

564
  • ছবি: সংগৃহীত

প্রজাতন্ত্রে সবাই স্বাধীন‌

কেউ কেউ ক্রীতদাস,

মননে-চিন্তায়-অন্তর্দৃষ্টিতে

ঐতিহাসিক দর্শনে-বিশ্লেষণে

নাগরিক সভ্যতায়-ইতিহাস চেতনায়

তারা ক্রীতদাস।

 

সিংহাসনের ভয়ে ক্ষমতার লোভে

কিছু কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী

দাসত্ব বরণ করে,

আপসহীন-মেরুদণ্ডহীন পরিচয়

ফুটিয়ে তোলে, সমকালীন অন্যায়-নিপীড়ন

না দেখার ভান করে।

 

অধিকার-মর্যাদা-জ্ঞানের ঐশ্বর্য

এদের প্রয়োজন নেই

এরা নির্বোধ-মূর্খ,

এদের আত্মতৃপ্তি- রাজত্ব আর রাজকোষেই।

 

জীবনের অপরিহার্য উপাদান ‘সাহস’-

এটা অনেকের নেই।

কলুষ-কালিমা-দ্বিধাদ্বন্দ্বে

ওরা নিমজ্জিত,

ওরা পদকের শিকারে পরিণত

সত্য থেকে বিচ্যুত।

 

অনেক কবি-বুদ্ধিজীবীর

বিকাশ নেই; বিনাশ আছে।

এরা মিথ্যা কল্পকাহিনী

অতিরঞ্জিত করে,

এরা অন্ধ, অকুণ্ঠ, স্বতঃস্ফূর্ত,

পূর্বপুরুষের প্রতি অকৃতজ্ঞ,

এরা অবিরত সত্য বিক্রি করে,

কালের মানদন্ডে এরা ক্রীতদাস।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers